
bengalese
পুয়েন্তে দে ভাদোইয়ানো বা ভাদোইয়ানোর রোমান সেতু হল স্পেনের দক্ষিণে আন্দালুসিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত খায়েন প্রদেশের একটি প্রাচীন প্রস্তর নির্মিত পায়ে চলা সেতু। হাইওয়ে এ-৩১২'র নিকটে অবস্থিত খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে রোমানদের নির্মিত এই সেতুটি ১০ মিটার লম্বা ও এর অর্ধবৃত্তাকার খিলানটির উচ্চতা (ব্যাসার্ধ) প্রায় ৩.৫ মিটার। গুয়ারিথাস নদীর উপর স্থাপিত এই ঐতিহাসিক সেতুটি বর্তমানে ৬ একর জায়গাবিশিষ্ট একটি জাতীয় প্রাকৃতিক উদ্যান - এল পিয়েলাগোর মধ্যে অবস্থিত। ভিলচেস পৌর অঞ্চল থেকে লিনারেস শহরের দিকে যেতে পথিমধ্যে এই সেতুটি দেখতে পাওয়া যায়। বর্তমানে এটি স্পেনে ঐতিহাসিক স্থাপত্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে।