bengalese
শারেনা মসজিদ বা সুলেইমানিয়া হলো বসনিয়া ও হার্জেগোভিনার ত্রাভনিক শহরের দোনিয়া চার্শিয়া নামক স্থানে অবস্থিত একটি ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীপূর্ণ মসজিদ। এটি উসমানীয় আমলের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন এবং এর অনন্য কারুকার্য ও গঠনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ধারণা করা হয় যে, এটি ১৬শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম নির্মিত হয়েছিল। মসজিদের প্রথম সংস্কারকের ওয়াকফনামা অনুযায়ী, গাজী-আগা নামক এক ব্যক্তি এটি নির্মাণ করেন।
